নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   মজুরি বৃদ্ধি ও  ৯ দফা দাবিতে শ্রমিকদের  সমাবেশ ও বিক্ষোভ
বিক্ষোভ / মজুরি বৃদ্ধি ও  ৯ দফা দাবিতে শ্রমিকদের  সমাবেশ ও বিক্ষোভ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সরকারের ঘোষণা অনুযায়ী প্রোডাকশন শ্রমিকদের পিসরেট ৫৬% বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যেগে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার ২৫ ডিসেম্বর সকাল ১১ টায় ফকির নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করে।
সমাবেশে কারখানার শ্রমিক সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবীর, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, তল্লা আ লিক শাখার সংগঠক কামাল হোসেন, কাঁচপুর শিল্পা ল শাখার সহসভাপতি আনোয়ার খান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে। নতুন কাঠামোতে শ্রমিকদের ৫৬% মজুরি বৃদ্ধি করা হয়েছে। যা ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। নারায়ণগঞ্জে অধিকাংশই নিট গার্মেন্টস। এখানে বিরাট অংশ প্রোডাকশন শ্রমিক। এরা সাপ্তাহিক বিল পায়।  ফকির নিটওয়্যারে প্রোডাকশন শ্রমিকদের মধ্যে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হয়নি। শ্রমিকরা এ বিষয়ে মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তারা নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে অস্বীকৃতি জানায় এবং সরকারি ঘোষণা না মেনে নাম মাত্র পিসরেট বৃদ্ধির কথা বলে।
না মানলে তাদের চাকরি চলে যাওয়ার হুমকি প্রদান করে। দেশের এমন একটি প্রতিষ্ঠিত কারখানায় আইন লঙ্ঘন করা হচ্ছে অথচ প্রশাসন, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, বিকেএমইএ নির্বিকার। শ্রমিকরা আন্দোলন করলে শিল্প পুলিশ লাঠিপেটা করে, গুলি বর্ষণ করে নিরস্ত্র শ্রমিকের উপর। অথচ মালিকরা যখন আইন লঙ্ঘন করছে সেখানে শিল্প পুলিশের কোন ভূমিকা নেই। নেতৃবৃন্দ অবিলম্বে সরকার ঘোষিত ৫৬% মজুরি বৃদ্ধি প্রোডাকশন শ্রমিকদের ক্ষেত্রে বাস্তবায়নসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান।  আগামীকাল বিকেএমইএ সভাপতির কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...