নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে নৌকার নির্বাচনি ক্যাম্পে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ
হামলা / রূপগঞ্জে নৌকার নির্বাচনি ক্যাম্পে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের  নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের  নাওড়া পুর্বপাড়া রানা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল জানান, গত শুক্রবার দিনভর রূপগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের শাহজাহান ভুঁইয়া কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে তাঁর সমর্থনকারী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেনের নেতৃত্বে ২৫/৩০ সদস্যের একদল সন্ত্রাসী দা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে  ক্যাম্পে হামলা  চালিয়ে ভাংচুর, লুটপাট ও  অগ্নিসংযোগ করে।

এসময় হামলাকারীরা ক্যাম্পে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে পদদলিত করে। হামলাকারীরা একটি রঙিন টেলিভিশন ভাংচুর করে ক্যাম্পের আলমারিতে রক্ষিত ৩৬ হাজার টাকা লুটে নেয়। একপর্যায়ে নির্বাচনি ক্যাম্পে পেট্রোল ছিটিয়ে অগ্নি সংযোগ করে। এসময় নির্বাচনি ক্যাম্পে উপস্থিত থাকা নৌকা প্রতীকের সমর্থকদের ডাক চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে তাদেরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ক্যাম্প এলাকায় হইচই শুনে এসে তারা দেখেন, নৌকা প্রতীকের  ক্যাম্পের ভেতরে আগুন । পরে তারা আগুন নেভান।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাই বলেন, সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে রূপগঞ্জের নাওড়া এলাকায় নির্বাচনী ক্যাম্পে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি দাবি জানান।

এ ব্যাপারে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল বাদী হয়ে ১২ জনকে নামীয় ও অজ্ঞাত আরো ১০/১৫ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নাওড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...