নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে ৫ জন আহত
সড়ক দুর্ঘটনা / বন্দরে মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে ৫ জন আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে দুই নারীসহ  ৫ জন গুরুত্বর আহতের ঘটনায়  সংশ্লিষ্ট থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আহতের স্বামী জসীম মিয়া বাদী হয়ে গত শনিবার (২১ জানুয়ারী) রাতে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৬(১)২৪ ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।

এর আগে গত শনিবার (২১ জানুয়ারী)  সকাল ৯টায় বন্দর থানার এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে উত্তর পাশে এ র্দূঘটনাটি ঘটে। আহতরা হলো স্ত্রী রিমা আক্তার (২৩)  ছেলে ইয়াসিন (৬) ছোট বোন তাসলিমা আক্তার (২০) ভাগ্নিা সাকিবুল (৫)। প্রত্যক্ষদর্শীরা  দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার মদনপুর বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরন করে। এলাকাবাসী মাধ্যমে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সড়ক র্দূঘটনার খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে এসে র্দূঘটনা কবলিত মাইক্রোবাসটি জব্দ করে। তথ্য সূত্রে জানাগেছে, কুমিল্লা জেলার বাংলাবাজার এলাকার বাসিন্দা  জসিম মিয়ার স্ত্রী রিমা আক্তার ও তার ছেলে ইয়াছিন,ননদ তাসলিমাও ভাগ্নিা সাকিবুলকে সাথে নিয়ে   গত শনিবার (২১ জানুয়ারী) ছোট ভাই মহসিনের বাসা ঢাকা সাইনবোর্ড হইতে নিজ বাড়ি কুমিল্লা যাওয়ার জন্য বাস যোগে মদনপুর যায়।

পরবর্তীতে মদনপুর হইতে সিএনজিযোগে নিজ বাড়ির যাওয়ার পথে সকাল ৯ টায় বন্দর উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুরগামী লেনে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের উত্তর  পাশে ঢাকা হতে আসা একটি নোয়া মাইক্রোবাস যার রেজি নং ঢাকা মেট্রো চ ৫১-২৪০০ গাড়ির অজ্ঞতনামা চালক দ্রুত ও বেপরোয়া গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে  যাত্রীবাহী সিএনজিকে আচমকা ধাক্কা দিলে সিএনজিতে থাকা উল্লেখিত যাত্রীরা মারাত্মকভাবে  জখম হয়। সে সাথে র্দূঘটনা কবিলিত মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় সিএনজিতে থাকা ৪ জন ও মাইক্রোবাসে থাকা একজন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। র্দূঘটনার পর থেকে ঘাতক অজ্ঞাত  মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...