নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে নৈশ প্রহরীর লাশ উদ্ধার
মরদেহ উদ্ধার  / আড়াইহাজারে নৈশ প্রহরীর লাশ উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার সকালে ওবায়দুল হক(৬০) নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওবায়দুল হক গোপালদী পৌরসভার সদাসদি গ্রামের মৃত সাহাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।  ওবায়দুল হকের ছেলে আতাউর রহমান জানান, আমার বাবা দীর্ঘদিন যাবত উপজেলার গোপালদী পৌরসভার মেন্ডাতলা বাজারের নৈশ প্রহরীর হিসাবে নিয়োজিত ছিল। প্রতিদিনের ন্যায় তিনি মঙ্গলবার  রাত ১০ টার দিকে ওই বাজারে পাহাড়া দিতে যান।

সকালে বাড়িতে ফিরে না আসায় আমরা তাকে খুঁজতে  যাই, খোঁজাখুঁজিরে এক পর্যায়ে ওই বাজারের হান্নানের পরিত্যক্ত একটি দোকানে বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই। তখন আমি ডাক চিৎকার শুরু করলে বাজারের লোকজন আগাইয়া আসে। উপস্থিত লোকজন এই ঘটনাটি গোপালদী তদন্ত কেন্দ্র পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ এসে বাবার লাশ উদ্ধার করে  করে। তিনি আরো  জানান আমার বাবার কোন শত্রু ছিল না তবে আমার বাবার সাথে কোমরে বাধা সবসময় একটি টাকার থলি থাকত,তিনি ঘরে কখনো টাকা রাখতেন না কাজকর্ম করে যা আয় রোজগার করতেন তিনি ওই থলির মাঝে রেখে কোমরে বেঁধে রাখতেন  যখন আমার বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই ওই থলিটি তখন তার সাথে ছিল না। প্রত্যক্ষ দর্শীরা জানান মৃত্যুর পর টাকার থলিটি যখন তার কাছে পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তার টাকার থলিটি নিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে যেতে পারে।

গোপালদী তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ জানান, বুধবার সকালে সংবাদ শোনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি তবে লাশের গায়ে কোনরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আড়াইহাজার থানার ওসি আহসানুল্লাহ জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট  পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ যানা যাবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...