নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে শ্বশুরকে কুপিয়ে জখম করলো পুত্রবধূ
হামলা / সোনারগাঁয়ে শ্বশুরকে কুপিয়ে জখম করলো পুত্রবধূ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

সোনারগাঁ প্রতিবেদকঃ সোনারগাঁয়ে আবদুল মান্নান (৬৬) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করেছে তার পুত্রবধূ। বুধবার সন্ধ্যার পর সোনারগাঁ পৌর এলাকার হাতকোপা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক পুত্রবধূ চামেলি আক্তার(৩৫) পলাতক রয়েছে। আহত মান্নানকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর মান্নানের আত্ম চিৎকারে তার বাসার সামনে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় গেইটের ভিতর পরে আছেন তিনি।

তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি জানান সন্ধার পর তার বাসায় ঢুকে বড় ছেলের বউ চামেলি আক্তার চাপাতি দিয়ে এলাপাথারি ভাবে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।মান্নানের প্রতিবেশীরা জানান, আব্দুল মান্নানের দুই ছেলের মধ্যে বড় ছেলে কাওসার সৌদী আরবে থাকেন। ওই ছেলের প্রথম স্ত্রী এক কন্যা সন্তান রেখে মারা গেলে তিনি চামেলি আক্তারকে বিয়ে করেন। চামেলি আক্তারের বাড়ি যশোর জেলার পচাডাঙ্গা গ্রামে। বিয়ের পর থেকেই চামেলি আক্তারের সাথে নানা কারণে মান্নান মিয়ার পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। কাওসারের সাথে চামেলি আক্তারের বিয়ের পর বর্তমান সংসারে দুই কন্যা রয়েছে। সম্প্রতি মান্নানের জমি নিয়ে চামেলির সাথে দ্বন্দ্ব হয়। পরে গত ৩ মাস আগে ছোট মেয়েকে রেখে ঢাকায় চলে যান চামেলি।

কাওসারের বড় মেয়ে সনিয়া জানান, আমি একটি ছোট চাকরি করি। আমার অফিস থেকে বুধবার পিকনিক ছিল তাই আমার ছোট সৎ বোন ও দাদীকে নিয়ে পিকনিকে গিয়েছিলাম। বাড়িতে দাদা একা ছিলেন। পরে ফোনের মাধ্যমে জানতে পারি আমার সৎ মা এসে দাদাকে এলাপাথারি ভাবে কুপিয়ে মারাক্তক জখম করেছে।
মান্নানের ছোট ছেলে রাসেল জানান, আহত আব্দুল মান্নান এখন আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।সোনারগাঁ থানার ওসি তদন্ত মো. মহসিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত মান্নান এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...