নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে আজমীর ওসমানের পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ায় মামলা
মামলা / বন্দরে আজমীর ওসমানের পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ায় মামলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে আজমীর ওসমানের পরিচয় দিয়ে রাস্তা সংস্কার কাজে সহযোগিতার কথা বলে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজারের নিকট থেকে ২ লাখ টাকা দাবি করে ১ লাখ টাকা হাতিয়ে  নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এরস্টোক্রেটিক কনস্ট্রাকশন ফার্মের ম্যানেজার মোঃ ফিরোজ হাওলাদার বাদী হয়ে গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাতনামা  আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩১(২)২৪ ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড – ১৮৬০। এর আগে গত বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় বন্দর থানার কলাবাগ চৌধুরীবাড়ী ব্রীজের পূর্ব পাশ্বে টাকা নেওয়ার  ঘটনাটি ঘটে।

জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি মৌচাক এলাকার এসকেন্দার হাওলাদারের ছেলে ফিরোজ  হাওলাদার মুকুল দীর্ঘদিন ধরে এরস্টোক্রেটিক কনস্ট্রাকশন ফার্মে ম্যানাজারের দায়িত্ব পালন করে আসছে। বন্দরে চলমান উন্নয়ন কাজের বন্দর কলাবাগ টু চৌধুরী বাড়ি কলাগাছিয়া রাস্তার সংস্কার কাজ পায় উল্লেখিত প্রতিষ্ঠানটি।

এ সুবাধে গত ১৯ ফেব্রুয়ারি অজ্ঞাত নামা ব্যক্তি ০১৭২১২৭৬৮৫৭ নাম্বারের মোবাইল থেকে ম্যানেজারের মোবাইলে  ফোন করে আজমীর ওসমান পরিচয় দিয়ে কাজে সহযোগিতার নামে ২ লাখ টাকা দাবি করে। পরবর্তী ২১ ফেব্রুয়ারি উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে  বলে বন্দর কলাবাগ আসিয়া ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞত ব্যক্তির নিকট ১লাখ টাকা দেওয়ার জন্য।  পরে ওই দিন দুপুর সোয়া ২টা প্রতিষ্ঠানটি ম্যানেজার ফিরোজ হাওলাদার মুকুল ব্রীজের সামনে দাড়িয়ে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির নিকট ১ লাখ টাকা দিয়ে চলে আসে।

পরবর্তীতে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় উক্ত অজ্ঞতানামা ব্যক্তি ম্যানেজারের মোবাইলে ফোন করে বিকাশ নাম্বার ০১৬২৯৮৯২০৪৪ পাঠিয়ে আরো ১ লাখ টাকা দাবি করে। বিষয়টি ম্যানেজার প্রতিষ্ঠানের সিওকে অবগত করার পর অজ্ঞাত ব্যক্তির  ০১৭২১২৭৬৮৫৭ নাম্বারটি বন্ধ পাওয়া যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...