নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   মহিলা ইউপি সদস্যের বাড়ীসহ ১০ বাড়ীতে হামলা, লুটপাট , আহত ১০
হামলা লুটপাট  / মহিলা ইউপি সদস্যের বাড়ীসহ ১০ বাড়ীতে হামলা, লুটপাট , আহত ১০
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহিলা ইউপি সদস্যের বাড়ী সহ ১০ বাড়ীতে  হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাহেরচর গ্রামে দীর্ঘ দিন ধরে শাহআলম ও জুলহাস মেম্বারের সাথে আওয়ামীলীগ নেতা তোফাজ্জলের দ্ব›দ্ব চলছিল। এর আগেও একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ বিষয়ে বেশ কয়েকটি মামলা ও চলছে। এরই মাঝে সোমবার রাতে শাহআলম ও ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুলহাসের নেতৃত্বে দুই শতাধীক লোক দেশীয় অস্ত্র, দা, ছোরা,  টেটা ও বল্লম নিয়ে তোফাজ্জলের বাড়ীতে হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ৪.৫ ও ৬ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য আফরোজার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে নারী ও শিশুদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ। সন্ত্রাসীরা একে একে ১০টি বাড়ী ভাংচুর করে লুটপাট চালায়। হামলায় টেটাবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়। আহতদের মাঝে আখিনুর ও হিরাকে আড়াইহাজার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

হামলার শিকার তোফাজ্জল জানান, তার বাড়ী থেকে নগদ ১০ লাখ টাকা, ১০ ভরি ওজনের স্বর্ণালংকার এবং  নারী ইউপি সদস্য আফরোজা জানান, তার ঘর থেকে নগদ ৫ লাখ টাকা এবং ৮ ভরি ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন  আসবাবপত্র লুটে নিয়েছে হামলাকারীরা। তা ছাড়া একই গ্রামের আঃ রহিম, আবুল, মাসুম, ডাঃ নবী হোসেন, আঃ লতিফ, আবুল হোসেন(২) – এদের বাড়ীতেও ভাংচুর ও লুটপাট করা হয়েছে।  এই রকম হামলার ঘটনা নজীরবিহীন বলে তারা উল্লেখ করেন।  অভিযুক্ত জুলহাস মেম্বারকে তার মুঠাফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) রহিম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এর আগেই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...