নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে সন্ত্রাসী হামলায় এসএসসি পরিক্ষার্থীসহ আহত-৪ গ্রেপ্তার-১
হামলা / বন্দরে সন্ত্রাসী হামলায় এসএসসি পরিক্ষার্থীসহ আহত-৪ গ্রেপ্তার-১
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে এস,এস,সি পরিক্ষার্থীসহ ৪ জনকে পিটিয়ে হাড়ভাঙ্গা জখমের মামলার ৯নং এজাহারভূক্ত আসামী নয়ন (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নয়ন বন্দর থানার নোয়াদ্দা পূর্বপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। ধৃতকে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গত সোমবার (৪ মার্চ) রাতে বন্দর থানার নবীগঞ্জ  নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সোমবার (৪ মার্চ) দুপুর পৌনে ২টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নোয়াদ্দা জামে মসজিদের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের চাচা কামরুজ্জামান বাচ্চু বাদী হয়ে মঙ্গলবার (৫ মার্চ)  হামলাকারি কালাম, আলিফ,রহিমসহ ৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭(৩)২৪ ধারা-  ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৪২৭/ ৩৭৯/ ৫০৫ পিসি।

জানাগেছে, বন্দর থানার নবীগঞ্জ কদমতলী এলাকার  কাশেম মিয়ার  ছেলে কালাম ও তার ছেলে আলিফের সাথে নবীগঞ্জ নোয়াদ্দা  এলাকার আসলাম মিয়ার তানভির এর সাথে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ২৫ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টায় বাদীর উল্লেখিত ২ ভাতিজা শবেবরাতে মোনাজাত করা জন্য  নবীগঞ্জ কবরস্থানে জড় হয়। ওই সময় বিবাদী আলিফ, রহিম ও রিফাতগংদের সাথে মামলার বাদী উল্লেখিত দুই ভাতিজা ও তাদের বন্ধু মিলন ও ইদুলের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গত সোমবার দুপুর পৌনে ২টায় বিবাদী কালাম, আলিফ, রহিম, রিফাত, মিনহাজ, লিমন, রকিবুল ও নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মৃত সালাউদ্দিন হোসেন ও একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে নয়নসহ দেশিয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। ওই সময় হামলাকারীরা আহতদের কাছ থেকে ৩টি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী মআহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...