নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   রূপগঞ্জে বন বিভাগের জমির মাটি কেটে প্রকাশ্যে বিক্রি, ইটভায় যাচ্ছে মাটি | দেখার কেউ নেই
অনিয়ম-দুর্নীতি / রূপগঞ্জে বন বিভাগের জমির মাটি কেটে প্রকাশ্যে বিক্রি, ইটভায় যাচ্ছে মাটি | দেখার কেউ নেই
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নিজাম উদ্দিন আহমেদ- রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুলিয়াদী এলাকায় বন বিভাগের গাছ কেটে সাবাড় ও মাটি কেটে বিক্রি করে প্রকাশ্য দিবালোকে পাঠিয়ে দিচ্ছে অবৈধ ইটের ভাটায়। সরেজমিনে গিয়ে জানা যায় কালনি হাই স্কুলের হেড মাস্টার আওলাদ খান, তার চাচাতো ভাই ইমরান হোসেন খান, একই এলাকার মঞ্জুর খান, মুন্তা খান বনবিভাগের গাছ কেটে সাবাড় করে ও মাটি কেটে ৩০/৪০ ফুট গভীর করে অবৈধ ইট ভাটায় বিক্রি করে আসছে।

স্থানীয়রা জানান এই চক্রটি এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটিও করতে সাহস পায় না। আর এই সুবাদে দিনরাত এই বন বিভাগের মাটি কেটে সাবাড় করে দিচ্ছে।এলাকাবাসীর অভিযোগ এর আগে এই গভীরে গর্তে পড়ে ঐ এলাকার এক শিশুর মেরুদন্ডের হাড় ভেঙ্গেছে গেছে।দাউদপুর ইউনিয়নের বীর হাটাব এলাকার শুভ বলেন, মাটি কাটার বিষয় আমি জানি না তবে প্রতিদিন পুলিশ এসে ৪/৫ হাজার করে টাকা নিয়ে যায়। ভূমি দস্যুদের সরকারী জমির ( বন বিভাগের) মাটি কাটার সংবাদ পেয়ে উপজেলা প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে ভুমিদস্যুরা পালিয়ে যায়। মাটি কাটার সময় উপস্থিত নেড়া মাস্তান বলেন আপনারা কত বড় সাংবাদিক আপনাদের থেকে অনেক বড় বড় সাংবাদিক এখানে এসেছে কেউ কিছু করতে পারেনি, আপনারাও পারবেন না আপনারা ভালাই ভালাই কেটে পড়েন।

ভূমিদস্যুরা অনেকেই সরকার দলীয় নেতাদের সাথে সম্পৃক্ত থাকার কথা প্রকাশ করে বলেন এটা আমাদের যৌথ প্রকল্প অনেকে আমাদের সাথে জড়িত আছে। এমন কি জাহাঙ্গীর মাস্টারও জড়িত। এখান থেকে মাটি কাটার বাঁধা দিতে পারবে না কেউ। আমাদের হাত অনেক বড়।মাটি কাটার বিষয় ও শিশু গর্তে পড়ে আহত হওয়ার ঘটনার বিষয় জানতে চাইলে আওলাদ মাস্টার বলেন এই জায়গা আমাদের বাপ দাদার। কুলিয়াদী মৌজার আর এস ২১০ ও ২১৩ নাম্বার দাগে আমাদের মোট ১৪ বিঘা ৬ শতাংশ জায়গা। এ জায়গা কোনক্রমেই বন বিভাগের নয়, আমাদের জায়গা থেকেই আমরা মাটি কেটে বিক্রি করছি। তবে শিশু আহৃত র ঘটনা শুনেছি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...