নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল
বিক্ষোভ / চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুর হক ভূঁইয়ার উপর হামলার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
১৭ ই মার্চ রবিবার দুপুর ১২ঃ০০ টা থেকে দুইটা পর্যন্ত ভুলতা পুলিশ ফাঁড়ি ও গাউছিয়া মার্কেটের সামনে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করে বিক্ষোভকারীরা।
এ সময় বিক্ষোভে অংশ নেয় ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের হাজার হাজার মানুষ।
তারা ২ ঘন্টা ব্যাপী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভের ফলে ভুলতা গাউছিয়া এলাকার চতুর্দিকে প্রায় দশ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্ট হয়। যানজটের ফলে মহাসড়কে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার পরিবহনে ঢাকা যাত্রী সাধারণ।
মহাসড়ক বন্ধ ও বিক্ষোভের খবর পেয়ে রূপগঞ্জ থানার ইউএনও আহসান মাহমুদ রাসেল, ওসি প্রদীপ কুমার সাহা, ভুলতা ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাদের উক্ত হামলার ঘটনায় দোষীদের বিচারে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়।রূপগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার সাহা বলেন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়ার পরে হামলার ঘটনা খুবই দুঃখজনক।
আর পুলিশের সাথে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটাও দুঃখজনক তবে ভিডিও ফুটেজে যে অফিসারের ছবি দেখা গিয়েছে  মাননীয় এসপি স্যার তাকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনে ক্লোজ করেছেন।
আর এই ঘটনার সাথে জড়িত অন্য কোন পুলিশ অফিসার থাকলে তাকেও বিচারের আওতায় আনা হবে। তিনি আরো বলেন আগে ফুটপাতের ব্যাপারে যতটুকু ছাড় দেওয়ার প্রয়োজন ছিল তা আমরা দিয়েছিলাম কিন্তু এই ঘটনার পরে শতভাগ কঠোর অবস্থানে থেকে পুলিশ কাজ করবে কোনভাবেই ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...