নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   চাঁদার টাকার জন্য ২ পোষাক কারখানার কর্মকর্তাকে পিটিয়ে আহত | গ্রেফতার ২
হামলা / চাঁদার টাকার জন্য ২ পোষাক কারখানার কর্মকর্তাকে পিটিয়ে আহত | গ্রেফতার ২
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বন্দরে একটি পোষাক তৈরি প্রতিষ্ঠানের ২ কর্মকর্তাকে পিটিয়ে নগদ টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার মামলায় মোঃ হোসেন (৪৫) ও আমির হামজা (৪০) নামে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চাঁদাবাজ মোঃ হোসেন ও আমির হামজা বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতদের সোমবার (১৮ মার্চ) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরন করেছে পুলিশ।

গত রোববার (১৭ মার্চ) রাতে বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।  এর আগে গত বুধবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টায় বন্দর থানার দাঁশেরগাওস্থ নিউ আর এস আই ফ্যাশন লিমিটেড কোম্পানি সম্পত্তির উপরে চাঁদার দাবিতে ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় উল্লেখিত প্রতিষ্ঠানের প্লানিং জিএম আহত রোকনুজ্জামান কামাল বাদী হয়ে  সন্ত্রাসী হামলার ঘটনার ৪ দিন পর গত রোববার (১৭ মার্চ) রাতে বন্দর থানায়  চাঁদাবাজ লিটন ও মোঃ হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ্য ও আরো ৭/৮ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।  যার মামলা নং- ২১(৩)২৪ ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩৮৫/ ৩২৩/ ৩২৪/ ৩৭৯/ ১১৪/ ৫০৬ পেনাল কোড-১৮৬০। এ ব্যাপারে মামলার বাদী আহত প্ল্যানিং জিএম রোকনুজ্জামান কামাল জানান,

বন্দর থানার দাঁশেরগাও এলাকার তাওলাদ মিয়ার ছেলে লিটন একই থানার দেউলী চৌরাপাড়া এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ৪ ছেলে মোঃ হোসেন ও আমির হামজা, আল আমিন ও আল মাছুমসহ অজ্ঞাত নামা ৭/৮ জন চাঁদাবাজ  বেশ কিছু দিন ধরে বন্দরে দাঁশেরগাওস্থ নিউ আর এস হাই ফ্যাশন লিমিটেডের নিকট থেকে চাঁদা দাবি করে আসছে।  এর ধারাবাহিকতায় গত বুধবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টায় উল্লেখিত চাঁদাবাজরা পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিষ্ঠানের ভিতরে অনাধিকার ভাবে  প্রবেশ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় আমি ও একই প্রতিষ্ঠানের গ্রুপ জিএম ফরহাদ  চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় সকল  চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে আমাদেরকে বেদম ভাবে পিটিয়ে আমার পকেটে থাকা একটি মোবাইল ও নগদ ৬ হাজার ৭’শ ৫০ টাকা ছিনিয়ে নেয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...