নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা
 প্রচ্ছদ   জেলার খবর   মাদরাসা নির্মাণ কাজে বাধা দিয়ে বলপূর্বক সাইনবোর্ড স্থাপন
দখল / মাদরাসা নির্মাণ কাজে বাধা দিয়ে বলপূর্বক সাইনবোর্ড স্থাপন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়পাড়া এলাকায় একটি মাদরাসা নির্মাণ কাজে বাধা প্রদান করে করে বলপূর্বক ব্যাক্তিগত সাইনবোর্ড স্থাপন ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এস কে সোলাইমান নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে মাদরাসার পক্ষ থেকে আড়াইহাজার থানায় ওয়াকফ করে দেয়া সম্পত্তির দাতা খোরশেদ আলম বাদী হয়ে সোমবার ( ১৭ মার্চ)  একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটে যেতে পারে।
অভিযোগের বিত্তিতে জানা যায় যে, ওই স্থানে আগে থেকেই ১০ শতাংশ জায়গার মধ্যে বাইতুল আমেনা জামে মসজিদ নামে একটি মসজিদ বিদ্যমান। এর পাশে ”আল আবরার হাফিজিয়া মাদরাসা” নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য আরো ৮ শতাংশ জায়গা ওয়াকফ করা হয়। সম্প্রতি ভুলতার গাউছিয়া এলাকার গোলবক্স ভূঁইয়ার ছেলে গাউছিয়া কর্পোরেশনের স্বত্তͦাধীকারী
শফিকুল ইসলাম ভূঁইয়া এলাকাবাসির অনুরোধে নিজ খরচে ওই মাদরাসার ভবন নির্মাণের কাজ শুরু করেন।  এতে অতর্কিত ভাবে বাধা দেন রূপগঞ্জ থানার হোরগাও গ্রামের এস কে সোলায়মান নামের এক ব্যাক্তি । গত ১৩ মার্চ মাদরাসার নির্মাণ কাজ চলা কালে ওই ব্যাক্তি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সুমন (১৯) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে আহত করে এবং
অপরাপর শ্রমিকদেরকে প্রাণ নাশের হুমকী দিয়ে তাড়িয়ে বলপূর্বক ওই স্থানে একটি সাইনর্বো স্থাপন করেন। আহত ওই শ্রমিক বর্তমানে আড়াইহাজার উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় সোমবার (১৭ মার্চ) একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে অভিুযক্ত এসকে সোল্ইামানের ব্যাক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...