নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   পুলিশের উপস্থিতিতে সাংবাদিক, মুসুল্লিদের উপর হামলা আহত ১২, গ্রেফতার ২
আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন / পুলিশের উপস্থিতিতে সাংবাদিক, মুসুল্লিদের উপর হামলা আহত ১২, গ্রেফতার ২
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রুপের ভাড়াটিয়া সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালিয়ে দুই সাংবাদিকসহ দশ গ্রামবাসীকে কুপিয়ে জখম করেছে। আহতদের ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রæপের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার ফসলি জমি ক্রয় না করেই জোর করে ভালু ভরাট করার প্রতিবাদে গতকাল ২২ মার্চ শুক্রবার দুপুর ২টায় এ মানবন্ধনের আয়োজন করে কৃষকরা। এ সময় বহিরাগতদের আনাগোনার খবর পেয়ে রূপগঞ্জ থানার এসআই মিরাজ হোসেন প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়। জুম্মার নামাজ শেষ করে তারা মসজিদ থেকে বের হলেই সন্ত্রাসীরা হামলা চালায়।
হামলায় কৃষক, মুসুল্লি ও সাংবাদিকসহ ১২ জন আহত হয়। আহতরা হচ্ছে অনলাইন জাগো নারায়ণগঞ্জ ২৪ডট কম পোর্টালের সাংবাদিক মোঃ লিটন হোসেন(৪৭), আলআমিন(৩৫), কৃষক মাহমুদ উল্লাহ বেপারী(৬৫), মনির হোসেন(৩০), মোমেন সাঊদ(৪৫), আমিন উদ্দিন(৫০), ফারুক হোসেন(৩৭), সাইদুর(৩৮), স্বপন মোল্লা(৪০), মুসুল্লি আব্দুস ছাত্তার(৬৫), শাহিন মিয়া(৫০) ও দৈনিক পত্রিকার হকার মোহাম্মদ হোসেন(৫৬)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মাহমুদ উল্লাহ, মোঃ লিটন হোসেন ও আলআমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওয়েলকেয়ার গ্রæপের সুপারভাইজার কুমিল্লা জেলার রাজাপাড়া গ্রামের সৈয়দ আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন(৪৮) ও ওয়েলকেয়ার গ্রæপের ব্যবস্থাপক ঢাকার খিলক্ষেতের সিরাজউদ্দিনের ছেলে জায়েদ হোসেন সরদারকে(৫৩) গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
প্রতক্ষ্যদর্শী ইছাখালী এলাকার কৃষক আব্দুল জব্বার জানান, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রæপ জমি না কিনেই সন্ত্রাসীদের সহযোগীতায় ইছাখালী এলাকার কৃষকদের জমিতে জোর করে বালু ভরাট করছে। কৃষকরা প্রতিবাদ করলেই মামলা হামলা করা হয়। মানববন্ধনের আগেই সন্ত্রাসীরা দা, রামদা, সুইচগিয়ার, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলার সময় পুলিশ নিরব দর্শকের ভ‚মিকা পালন করে।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওয়েলকেয়ার গ্রæপের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...