নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   লীড নিউজ   নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতি |অস্ত্র স্বর্ণলংকার সহ ৩ ডাকাত গ্রেফতার
ঘটনার পাঁচ দিনের মধ্যে / নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতি |অস্ত্র স্বর্ণলংকার সহ ৩ ডাকাত গ্রেফতার
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তালতলা এলাকায়  নৌ-বাহিনীর সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃিত দেশীয় অস্ত্র ও লুন্ঠিত স্বর্ণলংকার সহ ডাকাত সর্দার কামাল গাজী সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হল কামাল গাজী ওরফে আদল শেখ, রফিকুল ইসলাম ওরফে সজীব ও আকাশ। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
তিনি জানান, গত ১৮ এপ্রিল রাতে ৭/৮জনের একদল ডাকাত নৌ-বাহিনীর সাবেকে কর্মকর্তা বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগত অর্থ ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ ও রামপুরা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা সহ ৭ জনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাই লাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ অন্যান্য পুলিশ সদস্যরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...