নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   নারায়ণগঞ্জ হাই স্কুলের সতীর্থ সম্মিলন’৭৩ উৎসবের মধ্য দিয়ে শেষ হয়
নারায়ণগঞ্জ হাই স্কুলের সতীর্থ সম্মিলন’৭৩ উৎসবের মধ্য দিয়ে শেষ হয়
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ হাই স্কুলের ১৯৭৩ ব্যাচের সতীর্থ সম্মিলন’৭৩ প্রাক্তন ছাত্রদের পারিবারিক মিলনমেলায় প্রাণের উৎসবে পরিণত হয়। এই উৎসবে উপস্থিত থেকে তথ্য ও পরিসংখ্যান মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও নারায়ণগঞ্জ হাই স্কুলের প্রাক্তন ছাত্র কে,এম মোজাম্মেল হক বলেছেন, আমরা নারায়ণগঞ্জ হাই স্কুলের ছাত্র হিসেবে পরিচয় দিতে গৌরববোধ করি। তিনি বলেন, শতাব্দির প্রাচীণ নারায়ণগঞ্জ হাই স্কুল শিক্ষাক্ষেত্রে নারায়ণগঞ্জকে অহংকারের জায়গায় প্রতিষ্ঠিত করেছে। এই স্কুলের হাজারো ছাত্র বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত। তাই আমাদের ঐতিহ্যবাহী এই স্কুলের ঐতিহ্যকে লালন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আজ শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের হাওয়া বইছে। এক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নতুন চিন্তা চেতনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্যে অগ্রণী ভ‚মিকা নিতে হবে। তিনি শনিবার দুপুরে নারায়ণগঞ্জ হাই স্কুল ১৯৭৩ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পারিবারিক মিলনমেলায় একথা বলেন। বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রাক্তন শিক্ষক নির্মলেন্দু দত্ত, নারায়ণগঞ্জ হাই স্কুল ১৯৬৮ ব্যাচের প্রাক্তন ছাত্র ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, প্রাক্তন ছাত্র সালেহ মোহাম্মদ মুসা, নির্মল দত্ত, প্রকৌশলী রিয়াজউদ্দিন আহমেদ, অসিত চক্রবর্তী বাচ্চু, জিএম হায়দার আলী বাবলু, আলহাজ্ব মনির হোসেন, শাহাদাত হোসেন, আলহাজ্ব বদরুজ্জামান ভ‚ইয়া, আবদুস সোবহান টুনু, আব্দুল হান্নান, প্রকৌশল এসএম ইকরামুল করিম প্রমুখ।দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক নির্মলেন্দু দত্তকে ৭৩ ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও গান, নাচ, আবৃত্তির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শেষ হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...