নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে ধর্ষিতার আত্মহত্যার প্ররোচনার মামলায় ১ জন গ্রেফতার
গ্রেফতার / আড়াইহাজারে ধর্ষিতার আত্মহত্যার প্ররোচনার মামলায় ১ জন গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষিতাকে আত্মহত্যায় প্ররোচিত করে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগে দায়েরকৃত মামলায় ধর্ষক জহিরের পিতা রেজাউল (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে তাকে তার নিজ এলাকা বিশনন্দী ইউনিয়নের চালাকচর থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার ছলিমউদ্দিনের পুত্র এবং মানিকপুর গ্রামের এক কিশোরী (১৬) কে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী জহিরুল (১৯) এর পিতা।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর জহিরুলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা হয়। জহির রায়হান বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ২৫ আগষ্ট আড়াইহাজার বাজারের একটি মার্কেটে এনে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক ধর্ষণ করে। এ মামলায় ধর্ষক জহিরুল গ্রেফতার হয়ে জেলহাজত বাস করে গত চলতি বছরের ২৪ মে জামিনে বাড়ীতে আসে। বাড়ীতে এসে ধর্ষক ও তার পিতা রেজাউলসহ তাদের পরিবারের লোকজন ধর্ষিতাকে মানিকপুর বাজারে ধর্ষকের পিতা রেজাউলের দোকানের সামনে আটকে মারধর করে এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে।
এতে রাগে দুঃখে ধর্ষিতা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষিতা মারা যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে ধর্ষিতার চাচা হাতেম বাদী হয়ে ৩০ মে ২০২৪ তারিখে আড়াইহাজার থানায় ধর্ষক জহিরুল, তার পিতা রেজাউল এবং তাদের পরিবারের লোকজনদেরকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ মামলায় রেজাউলকে গ্রেফতার করে পুলিশ।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, গ্রেফতারকৃত রেজাউলকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...