নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ১৭৩ কোটি টাকা তারাবো পৌরসভার বাজেট ঘোষণা
বাজেট ঘোষনা / ১৭৩ কোটি টাকা তারাবো পৌরসভার বাজেট ঘোষণা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ১৭৩কোটি ১৫লক্ষ ২হাজার ১০৫টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ১৬৪কোটি ৩৩লক্ষ ২৫হাজার টাকা। উদ্ধৃত্ব ধরা হয়েছে ৮কোটি ৮১লক্ষ ৭৭হাজার ১৫০টাকা। মাদক বিরোধী, ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, পানি সরবরাহ, জলবদ্ধতা নিরসন, পয়নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ রক্ষণাবেক্ষণ,

রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল ৭জুলাই রবিবার তারাবো পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব,

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, রফিকুল ইসলাম মনির, রাসেল সিকদার, মাহবুবুর রহমান জাকারিয়া, আতিকুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ। পরে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বাজেট ঘোষণা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...