নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী আহত
হত্যাকান্ড / আড়াইহাজারে দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আঁধারে ঘরে ঢুকে ছুরিকাঘাত করে আলমগীর (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা এলাকায়। তিনি ওই এলাকার মৃত সরাফত আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী আছমা আক্তার (৩৫)। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন নিহতের স্ত্রী আছমা আক্তার জানান, রাত ১টার দিকে তারা পরিবার পরিজন নিয়ে শয়ণ কক্ষে শুয়ে নিদ্রা যাপন করছিলেন।
এ সময় ১০/১২ জনের বোরকা পরিহিত একদল পুরুষ দূর্বৃত্ত কৌশলে টিনশেড ভবনের দরজা খুলে ভিতরে প্রবেশ করেই মশারী উল্টিয়ে আলমগীকে পেটে ছুরিকাঘাত করে। বাঁধা দিতে গেলে দূর্বৃত্তরা তার স্ত্রীকেও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ীর লোকজন টের পেয়ে আলমগীরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে বৃহষ্পতিবার সকালে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। স্ত্রী আছমা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, নিহতের সাথে কারো পূর্ব শত্রæতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রকৃয়া চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...