নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বিদেশি পিস্তল মার্সিডিজ গাড়ি সহ দুই যুবক গ্রেফতার
গ্রেফতার / বিদেশি পিস্তল মার্সিডিজ গাড়ি সহ দুই যুবক গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ রাইয়ানুর রহমান শ্রেষ্ঠ (১৯) আল রাফি রহমান (১৮) দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১০ সেপ্টেম্বর গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহযোগিতায় উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি বিলাশ বহুল ঢাকা মেট্রো গ-৪৯-৪০৮২ মার্সিডিজ বেঞ্জ প্রাইভেট কার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালাতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত আল রাফি রহমান নরসিংদী জেলার মাধবদী থানার শেখেরচর বাবুর হাট এলাকার মোঃ আল আমিন রহমানের ছেলে এবং রাইয়ানুর রহমান শ্রেষ্ঠ ঢাকা জেলার গেন্ডারিয়া থানার গুন্ডিঘর গলি এলাকার রকিবুল আলমের ছেলে। তারা বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শী ও গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, প্রতিদিনের মতো গাউছিয়া-কাঞ্চন এশিয়ান হাইওয়ে সড়কের যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় ঢাকা মেট্রো গ-৪৯-৪০৮২ মার্সিডিজ বেঞ্জ গাড়িটি ওভারটেক করে বিপরীত দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে যানজট নিরসনের কাজে নিয়োজিত শিক্ষার্থীরা গাড়িটাকে গতিরোধ করে।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে আল রাফি রহমান ও রাইয়ানুর রহমান শ্রেষ্ঠের বাগবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় শিক্ষার্থীদের উপর চওরা হয়ে বিদেশী পিস্তল তাক করে। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি লিয়াকত বলেন, শিক্ষার্থীরা দুই যুবকসহ একটি প্রাইভেট গাড়ি আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগাজিন উদ্বার করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...