নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ১ দফা দাবিতে জেলা নার্সিং সংস্কার পরিষদের  কর্মবিরতি পালন 
কর্মবিরতি / ১ দফা দাবিতে জেলা নার্সিং সংস্কার পরিষদের  কর্মবিরতি পালন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ১ দফা দাবিতে জেলা নার্সিং সংস্কার পরিষদ কর্মবিরতি পালন করেছে।

নারায়ণগঞ্জে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে কর্মবিরতি পালন করা হযেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নার্সিং সংস্কার পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে নারায়ণগঞ্জ শহরে অবস্থিত ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয় এ কর্ম বিরতি অনুষ্ঠান।
এ সময় নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে কর্মরত নার্সগণ বিভিন্ন শ্লোগান তুলে তাদের এ কর্মসূচি পালন করেন।
খানপুর হাসপাতালে কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স মো: ছগির হোসাইন এ সময় বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে যে কটুক্তি করেছেন মহাপরিচালক মাকসুরা নূর তা কথনোই মেনে নেওয়া যায় না।
আমরা রাত নেই দিন নেই ২৪ ঘন্টাই সাধারন রোগীদের সেবায় নিযোজিত থাকি। আমরা এ পেশায় না থাকলে গোটা দেশ স্থবির হয়ে পরবে।
তিনি আরও বলেন, আমাদের একটাি দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদেরকে অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। আমাদের এক দফা দাবি মানা না হলে আমাদের এ কর্মসূচি  অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব হাজী মোহাম্মদ সগীর হোসেন, সদস্য শিমু মোদক এর নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...