নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে আহত 
হামলা / সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে আহত 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে জামপুর ইউনিয়নের পাকুন্ডা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা সবজি ব্যবসায়ী মো. হারুন মিয়ার কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত ব্যবসায়ীকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী হারুন মিয়া বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। এঘটনায় আহত মো. হারুন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. হারুন মিয়া বারদী বাজারে সবজি ব্যবসা করে থাকেন। তিনি প্রতিদিন ভোরে রূপগঞ্জের গাউছিয়া থেকে সবজি পাইকারী দরে ক্রয় করে খুচরা বিক্রি করে থাকেন।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সবজি কেনার জন্য অটোরিক্সাযোগে গাউছিয়া যাচ্ছিলেন। পথে পাকুন্ডা ব্রীজ এলাকায় পৌছানোর পর ৪-৫জনের একটি দল পিকআপযোগে এসে তার অটোরিক্সা গতিরোধ করে। এক পর্যায়ে তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে নগদ ৪৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এশিয়ান হাইওয়ে সড়কের ওটমা থেকে পাকুন্ডা ব্রীজ পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ পর্যন্ত ১০-১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...