নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে এটু জেড হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
অবহেলা / আড়াইহাজারে এটু জেড হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে এটু জেড হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানাযায় শুক্রবার দিবাগত রাত ১২.৩০ মিনিটে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ছোট বালাপুর গ্ৰামের নরুজ্জামানের মেয়ে রুজিনাকে পেটে বাচ্চা সুস্থ অবস্থায় ভর্তি করে।

তখন ডিউটিরত ডাঃ সাইফুল ইসলাম রুজিনার গর্ভাবস্থার পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র দেখে এবং তাকে চেকআপ করে রুজিনা সম্পুর্ন সুস্থ আছে এবং রাত ৪ ঘটিকায় নরমাল বাচ্চা প্রসব হবে বলে জানান। রাত ২.৩০ মিনিটে ৪/৫ জন অনভিজ্ঞ নার্স ধারা রুজিনার নরমাল বাচ্চা প্রসবের চেষ্টা করেন। একজন নার্স রাত ৩ টার দিকে জানায় রজিনা পুত্র সন্তান হয়েছে বলে মৃত বাচ্চা পরিবারের হাতে এনে দেয়। তখন পরিবারের লোকজন দেখতে পান বাচ্চার বুকে অতিরিক্ত চাপাচাপির কারণে নিলা ফুলা জখমপ্রাপ্ত এবং অন্ডকোষ মাত্রারিক্ত ফোলা, বাচ্চা নাড়াচাড়া এবং কান্না না করায় ম্যানেজার জহিরুল তড়িঘড়ি করে দায়সারা হওয়ার জন্য নবজাতককে মাতুয়াইল শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ।

সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার বলেন নবজাতক শিশু অনেক আগেই মারা গেছে। তখন পরিবারের লোকজন বাচ্চাটিকে মাতুয়াইল থেকে এনে এটু জেড হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং উল্টো মামলা দিয়ে হয়রানি করবে বলে জানান। এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে পরিণাম ভালো হবে না বলে ম্যানেজার জহিরুল হুমকি প্রদান করেন। এ বিষয়ে রুজিনার ভাই আসলাম শনিবার সকালে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে থানার ওসি এনায়েত হোসেন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...