নারায়ণগঞ্জ  সোমবার | ১৫ই জুন, ২০২৬ | ১লা আষাঢ়, ১৪৩৩ বর্ষাকাল | ২৮শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   ধর্ম   ” ময়দানে মহাব্বত, কুতুবে আফতাব ” শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকসেবন্দের ৫০ তম ১১ দিনব্যাপি ওরশ মোবারক সম্পন্ন
” ময়দানে মহাব্বত, কুতুবে আফতাব ” শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকসেবন্দের ৫০ তম ১১ দিনব্যাপি ওরশ মোবারক সম্পন্ন
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
হাসান উল রাকিব, নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নক্সেবন্দিয়া তরিকার অন্যতম খলিফা ঢাকা’র নবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের পীর ময়দানে মহাব্বত কুতুবে আফতাব হযরত শাহ্ সুফী সৈয়দ খাজা নাজমুল হাসান নক্‌সেবন্দ আবুল উল্লাহ ( রঃ আঃ ) ৫০ তম ১১ দিনব্যাপি মহা পবিত্র বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। ১১ দিনব্যাপি ওরশ মোবারকের আনুষ্ঠানিকতা ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত চলবে। এই কর্মসূচীতে একই সাথে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে দুইদিনব্যাপি নকসেবন্দিয়া তরিকার প্রধান হযরত শাহ্ সৈয়দ খাজা বাহাউদ্দিন ওয়াশ শাররে ওয়াদ্দিন (বুখারি) ও হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ খাজা নাজম – উদ্দিন আহমেদ নাকসে বান্দ আবুল উল্লাহ ( রঃ আঃ ) এর ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচিতে কোরআন খতম, মিলাদ মাহফিল , বাদ আসর মাজার শরীফে ফুল চাদর গিলাফ চরান এবং কুল – ফাতেহা পাঠ, রাতে খানকায়ে দারু ইস্কে কুল – ফাতেহা এবং মজলিশে সামা ও বাংলা বয়াতী গান ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হবে। ওরশ মোবারক উদ্বোধন করে অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন, খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাশীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্‌সেবন্দ আবুল ওলাই, হরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্‌সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা দায়েম হাসান নক্‌ক্সেবন্দ আবুল ওলাই, হযতর শাহ সৈয়দ খাঁজা তাজাওয়ার হাসান নক্‌ক্সেবন্দ আবুল ওলাই। ওরশে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে পীর ভাই বোন আশেকান মুরিদান ভক্তবৃন্দরা অংশ গ্রহন করেন।#

নারায়ণগঞ্জ
২২-০৯-২০২২

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...