নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পূর্ন করেছে বঙ্গসাথী ক্লাব
শেখ ফজলুল হক মনি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পূর্ন করেছে বঙ্গসাথী ক্লাব
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
নারয়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার সব রকমের প্রস্তুতি সম্পূর্ন হয়েছে। উদ্বোধনী খেলার ভ্যেনু শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল পরিদর্শন করে প্রস্তুতির বিষয়ে খোজ খবর নেয়। এসময় বঙ্গসাথী ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিথ ছিলেন।
এ বিষয়ে বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, টুর্নামেন্টের সকল রকম প্রস্তুতি সম্পূর্ন হয়েছে।
ব্যাপক আয়োজনে জেলার ঐতিহ্যবাহী ১৬ টি ফুটবল ক্লাব অংশ নিবে। এরই মধ্যে সকল রকম প্রস্তুতি সম্পূর্ন হয়েছে।

উদ্বোধনী খেলায় সিরাজদৌলা ফুটবল একাডেমী  ও বন্ধন ফুটবল কোচিং সেন্টারের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।  ৪ অক্টোবর শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মিনি স্টেডিয়াম ফুটবল মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। টুর্নামেন্ট অংশ গ্রহন করছেন নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব,  বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ,  গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন,  গাবতলী ফুটবল কোচিং সেন্টার।

বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল সকলের সহযোগিতা কামনা করে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তিতে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ফুটবল টুর্নামেন্ট সফল করার আহবান জানন   #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...