নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ছাত্রকে বলাৎকারে ব্যর্থ হয়ে অন্ডকোষ কেটেনেওয়া হাফেজ গ্ৰেফতার
গ্রেফতার / ছাত্রকে বলাৎকারে ব্যর্থ হয়ে অন্ডকোষ কেটেনেওয়া হাফেজ গ্ৰেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদ্রাসা শিক্ষার্থী ছেলেকে (১৩)  বলাৎকার করতে না পেরে তার দুই অণ্ডকোষ কেটে ফেলার ঘটনায় হাফেজ জোবায়ের আহমদ শাওন নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

শাওন নরসিংদী জেলার শিবপুর থানার নোয়াদিয়া বাজার এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে। ১২ জুন বৃহস্পতিবার রাত ৪ টার দিকে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুর কান্দি গ্ৰামে গ্রেফতারকৃত শাওনের শ্বশুরবাড়ি শফিক মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ছেলের মা মাসুদা বেগম বাদী হয়ে সোমবার (১৬ জুন) থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বাদী মাসুদা বেগম ছেলের জবানবন্দী অনুযায়ী জানান, তার ছেলে (১৩) এবং অভিযুক্ত শাওন নরসিংদীর ফয়দাবাদ চাঁদ পাশা জিয়াউল মাদ্রাসায় একসাথে পড়াশোনা করে। সেই সাথে তাদের পরিচয়। গত ১১ই জুন বুধবার রাতে আমার ছেলেকে নিয়ে শাওনের শ্বশুরবাড়ি আড়াইহাজার নিয়ে যায়। যাওয়ার পথে তাকে একটি জুস খাওয়ানো হয় পরে তার চোখে নিদ্রা চলে আসে । সেখানে রাতে তারা দুজন এক বিছানায় শুয়ে শাওন ছেলেটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে তাতে ব্যর্থ হয়ে সে ছেলেটির দু্ই অন্ডকোষ কৌশলে কেটে ফেলে। তখন ছেলেটি চিৎকার শুরু করলে শাওন তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

অভিযুক্ত শাওন তাকে ঢামেক হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে ভর্তি না করে তাকে গোপনে নরসিংদীর পুঠিয়া বাজার এলাকার হোনাতলা শাওনের ফুফুর বাড়িতে নিয়ে আসেন। তার ফুফুর বাড়িতে ওই দিন (১২ জুন) বৃহস্পতিবার কয়েক ঘন্টা রাখার পর ছেলেটির অবস্থার অবনতি হলে শাওন তাকে ওই দিনই সন্ধ্যায় নরসিংদী সরকারি সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান অভিযোগ পাওয়ার সাথে সাথেই নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে শাওনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ধর্ষণের চেষ্টা মামলা দিয়ে সোমবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...