নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   বিশ্বকাপের জার্সি বিক্রির উদ্যোগ বিসিবির
বিশ্বকাপের জার্সি বিক্রির উদ্যোগ বিসিবির
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

বাংলাদেশের বিশ্বকাপের অফিসিয়াল জার্সি এবার বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস। এ স্বত্ব কাউকে বিক্রিও করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বিশ্বকাপের আসল জার্সির গায়ে জড়ানোর সুযোগ পাবেন না কোটি ক্রিকেটপ্রেমি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড সমালোচনা হচ্ছে। তবে বিসিবি রোববার আশার আলো দেখাল। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, অনলাইনে জার্সি বিক্রি নিয়ে আলোচনা হচ্ছে। ক্রিকেটপ্রেমিদের কথা চিন্তা করে এই উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি৷ তবে দাম কত হবে সেসব নিয়ে কিছু নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি।এবারের জার্সি তৈরিতে ভিন্নতা এনেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বাংলাদেশের গর্বের সুন্দরবন, বাঘ আর বিশ্বব্যাপী সুনাম ছড়ানো বাংলাদেশের সাংস্কৃতিক উত্তরাধিকার ঐতিহ্য জামদানির মেলবন্ধনে তৈরি করা হয়েছে। জার্সিতে সুন্দরবনের ঘন সবুজ পাতা, বাঘ আর জামদানির বয়ন নৈপূণ্য তুলে ধরা হয়েছে।বাংলাদেশের জার্সি নির্মাতা প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বাংলাদেশের জার্সিতে বাঘের প্রতিচ্ছবি থাকবে। সঙ্গে ঐহিত্যবাহী কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে। অস্ট্রেলিয়ার স্থানীয় তাপমাত্র র কথা মাথায় রেখে ফ্যাব্রিক দেয়া হবে। যাতে জার্সিটা গায়ে জড়ালে আরামদায়ক হয়। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি ঠিক তেমনই তৈরি করা হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...