নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
গ্রেফতার / আড়াইহাজারে স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে হত্যায় আড়াইহাজার সরকারী শফর আলী কলেজের সাবেক জিএস সুমন গ্রেফতার। সুমন

 উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের মৃত আব্দুল হান্নান ওরফে হানুর ছেলে।

২০২৩ সালের ৭ জুলাই সুমনের সাথে ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি  গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে জিদনীর আক্তারের পারিবারিকভাবে শরিয়ত মোতাবেক বিবাহ হয়। পরে ২০২৪ সালের ২৬ নভেম্বর সুমনের স্ত্রী রাতে স্বামীর বাড়িতে ঘুমিয়ে থাকলে ২৭ শে নভেম্বর সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। সেদিনই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। বিষয়টি জিদনীর পরিবারের লোক মানতে না পেরে হত্যার অভিযোগ তুলে। পরে পুলিশ লাশটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেন। মৃত্যুর প্রায় দেড় বছর পরে ওইদিনের ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জহিরুল ইসলাম ময়নাতদন্ত শেষে লাশের সবকিছু পর্যালোচনা করে প্রায় দেড় বছর পরে জিদনীকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার রিপোর্ট প্রদান করেন। আড়াইহাজার থানা পুলিশ এ রিপোর্ট হাতে পাওয়ার পর থানার এস আই ফরিদ উদ্দিন  পহেলা এপ্রিল বুধবার দিবাগত রাতে সঙ্গীও ফোর্স নিয়ে গিয়ে সুমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, জিদনীর মৃত্যুর পর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তে রিপোর্ট হত্যা প্রমাণিত হওয়ায় ওই সময়কার অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছ। মামলা নং-৪ তরিখ-০২ এপ্রিল ২০২৬: গ্রেফতার পূর্বক আসামী
সুমনকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...