নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   চনপাড়ায় পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই গ্রেপ্তার ১৩
হামলা / চনপাড়ায় পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই গ্রেপ্তার ১৩
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়ায় হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলার আসামি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে আটকের পর পুলিশের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

এসময় শামীমের সহযোগীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। পরে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। শামীম মিয়ার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আব্দুল খালেদের ছেলে।

পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা সহ বিভিন্ন ঘটনায় ডজন খানেক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এই পলাতক আসামীকে পুলিশ খুঁজছিল।

সোমবার রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পলাতক আসামী শামীম মিয়াকে গ্রেপ্তার করার পর শামীমের অনুসারীরা পুলিশকে অবরুদ্ধ করে ফেলে।

এক পর্যায়ে পুলিশের উপর হামলা করে শামীমকে ছিনিয়ে নেয়া হয়। খবর পেয়ে বিজিবি সহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করেন। পরে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানে শামীমকে গ্রেপ্তার করার পর শামীমের অনুসারীরা পুলিশের উপর মব সৃষ্টি করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ ১২ জনকে আটক করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...