নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   ২৫ জন অসহায় শিল্পীদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন বস্ত্র ও পাটমন্ত্রী
২৫ জন অসহায় শিল্পীদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন বস্ত্র ও পাটমন্ত্রী
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গরিব, দুস্থ ও অসহায় শিল্পীদের মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে রূপগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি প্রতিপাদ্যে এ অর্থ বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ফয়সাল হক।

সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান মারুফ, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমানউল্লাহ আমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল আওয়াল মোল্লা প্রমুখ।
পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ব্যক্তিগত তহবিল থেকে ২৫ জন দুস্থ, গরিব, অসহায় কন্ঠশিল্পী ও অভিনয় শিল্পীর মধ্যে আর্থিক অবস্থা বিবেচনা করে এক হাজার থেকে আট হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...