নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অন্য দুনিয়া   ‘আদিপুরুষ’ টিজার নিয়ে সমালোচনার ঝড়
‘আদিপুরুষ’ টিজার নিয়ে সমালোচনার ঝড়
  অন্য দুনিয়া || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

প্রভাস ও সাইফ আলী খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। রোববার (২ অক্টোবর) প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম টিজার।ওম রাউত পরিচালিত এই সিনেমায় রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন ‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা গেছে কৃতী স্যাননকে। অপরদিকে, জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান আছেন লঙ্কেশ বা রাবণের চরিত্রে।‘আদিপুরুষ’ সিনেমার টিজারের শুরুতেই দেখা গেছে প্রভাসকে। সাগরের তলদেশে ধ্যানমগ্ন তিনি। তাকে ঘিরে ধরেছে শত্রুরা। আর তীর-ধনুক দিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করছেন এই অভিনেতা। পরবর্তী সময়ে নীল চোখ ও দশ মাথার রাবণকেও দেখা গেছে। ১ মিনিট ৪৬ সেকেন্ডের এই টিজারে সীতা রূপে কৃতিরও ঝলক মিলেছে।টিজার প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। ৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় ২৫০ কোটি রুপি শুধু ভিএফএক্স-এ খরচ হয়েছে। কিন্তু এটি নিয়েই অসন্তুষ্ট নেটিজেনরা। অনেকেই সিনেমাটিকে কার্টুনের সঙ্গে তুলনা করেছেন। এছাড়া প্রভাস ও সাইফের লুক নিয়েও আপত্তি করেছেন কেউ কেউ।এদিকে এই সিনেমা প্রসঙ্গে প্রভাস বলেছেন, ‘প্রত্যেকটা চরিত্রই নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আসে। কিন্তু এ ধরনের একটি চরিত্রে অভিনয় করতে পারা খুবই গর্বের। একই সঙ্গে অনেক দায়িত্বও এসে পড়ে। আশা করছি, আমাদের দেশের তরুণ প্রজন্মের এই সিনেমা ভালো লাগবে।’‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। তিন ভাগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। আগামী বছর ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে এটির প্রথম অংশ মুক্তি পাবে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১