নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   নাগরিক খবর   রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে কায়েতপাড়া ইউনয়িন পরিষদ ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ও লিখিত বক্তব্য পাঠ করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হকার্সলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া হানিফ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউপি সদস্য আলতাফ হোসেন, ওমর ফারুক ভুঁইয়া, সুরুজ মিয়া, পিয়ারা বেগম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিএনপি-জামাত সন্ত্রাস ও নৈরাজ্যের পাশাপাশি অপপ্রচারেও লিপ্ত রয়েছে। বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই তারা সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত হচ্ছে। তারই অংশ হিসেবে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলীকে জড়িয়ে তারা অপপ্রচার করে আসছে। অবিলম্বে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলীসহ আওয়ামীলীগের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...