নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
 প্রচ্ছদ   ধর্ম   আলী আহাম্মদ চুনকা চিশতি’র ৩৯ তম দুইদিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু
আলী আহাম্মদ চুনকা চিশতি’র ৩৯ তম দুইদিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নক্সবন্দিয়া তরিকার অন্যতম খলিফা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিষ্ঠাতা সহ সভাপতি পৌরপিতা আলী আহাম্মদ চুনকা চিশতি ( রহঃ ) এর ৩৯ তম দুই দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার বিকেলে শহরের পশ্চিম দেওভোগ চুনকা কুঠিরে “খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্ক খানকা থেকে ফুল চাঁদর নিয়ে নিয়ে মাসদাইর কবরস্থানে আলী আহাম্মদ চুনকা চিশতি ( রহঃ ) মাজার শরীফে গিয়ে ফুল চাঁদর চড়িয়ে কুল ফাতেহা পাঠ, করে বিশেষ দোয়া করা হয়। পরে বাদ এশা খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্কে কুল ফাতেহা পাঠ ও মজলিশে সামা অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিথ ছিলেন ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাশীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্‌সেবন্দ আবুল ওলাই, হরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্‌সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা দায়েম হাসান নক্‌ক্সেবন্দ আবুল ওলাই, হযতর শাহ সৈয়দ খাঁজা তাজাওয়ার হাসান নক্‌ক্সেবন্দ আবুল ওলাই। এসময়  আলী হাম্মদ চুনকা’র বড় ছেলে মোহাম্মদ আলী রেজা রিপন, আহাম্মদ আলী রেজা উজ্জল সহ তরিকতের পীর ভাই বোন আশেকান মুরিদান ও ভক্তবৃন্দরা অংশ গ্রহন করেন।
দুই দিনব্যাপি ওরশ মোবারকের কর্মসূচীতে পবিত্র কোরআন খতম, ফুল চাঁদর নিয়ে মাজারে কুল ফাতেহা। বাদ এশা খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্কে কুল ফাতেহা মজলিশে সামা, ও রোবরার বাদ যোহর নেওয়ার বিতরন করা হবে। আলী আহম্মদ চুনকা পরিবারের পক্ষ থেকে তার বড় সন্তান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তার পিতা ও মাতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...