নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   খেলাধূলা   শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে কোয়াটার ফাইনালে ০-১ গোলে গোগনগরের জয়
শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে কোয়াটার ফাইনালে ০-১ গোলে গোগনগরের জয়
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় কোয়াটার ফাইনাল খেলায় বন্দর সিরাজদ্দৌলা ক্লাবকে ০-১ গোলে পরাজিত করে গোগনগর ফুটবল একাডেমী দল জয় লাভ করেছে।এ খেলায় গোগনগর ফুটবল একাডেমীর খেলোয়ার মোঃ সম্পদ ম্যান অব দ্যা ম্যাচ হয়।০৮ ডিসেম্ব রোববার বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে স্টেডিয়ামের কানায় কানায় ভড়ে উঠে ফুটবল ক্রীড়ামোদি দর্শক। খেলা শেষে আনন্দঘন আনুষ্ঠানিকতায় খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ সভাপতি ডা. মোহাম্মদ নিজাম আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক ডা. আব্দুল মালেক, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম মোর্শেদ, বঙ্গসাথী ক্লাবের সিনিয়র সহ সভাপতি কামরুল হুদা বাবু,এসময় বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল ও বঙ্গসাথী ক্লাবের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ উপস্থিত ছিলেন।পরে অতিথিরা ম্যান অব দ্যা ম্যাচ পাওয়া খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।আগামী দিনের কোয়াটার ফাইনাল খেলা গাবতলী ফুটবল কোচিং সেন্টার বনাম বঙ্গবীর দলের মধ্যে অনুষ্ঠিত হবে।এ টুর্নামেন্ট অংশ গ্রহন করছেন নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব অংশগ্রহন করে। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...