নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   খেলাধূলা   শেখ ফজলুল হক মনি স্মৃতি মাস্টার্স টুর্নামেন্টে  সেমিফাইনালে ১-০ গোলে সোঁনালী সকালের জয়
শেখ ফজলুল হক মনি স্মৃতি মাস্টার্স টুর্নামেন্টে  সেমিফাইনালে ১-০ গোলে সোঁনালী সকালের জয়
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল খেলায় সোঁনালী সকাল সেবা সংজ্ঞ ১-০ গোলে সিদ্ধিরগঞ্জ সোঁনালী অতীতকে পরাজিত করে জয় লাভ করেছে।
এ খেলায় সোঁনালী সকাল সেবা সংজ্ঞের খেলোয়ার দুলাল ম্যান অব দ্যা ম্যাচ হয়।
১৩ জানুয়ারী শুক্রবার বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার সোঁনালী সকাল সেবা সংজ্ঞ ১-০ গোলে সিদ্ধিরগঞ্জ সোঁনালী অতীতকে পরাজিত করে জয় লাভ করে।
খেলা উপভোগ করতে স্টেডিয়ামের কানায় কানায় ভড়ে উঠে ফুটবল ক্রীড়ামোদি দর্শক। খেলা শেষে আনন্দঘন আনুষ্ঠানিকতায় খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী সদস্য আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আদিনাথ বসু, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী রেজা রিপন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সহ সভাপতি কামরুল হুদা বাবু,  সাবেক ফুটবলার মোঃ খোকন সহ বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল  উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ম্যান অব দ্যা ম্যাচ পাওয়া খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।
আগামী ১৩ জানুয়ারী বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা বঙ্গবীর সংসদ বনাম গোগনগর ক্রীড়া প্রশিক্ষন কেন্দ্র দলের মধ্যে অনুষ্ঠিত হবে।
এ টুর্নামেন্ট নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব অংশগ্রহন করেছেন । অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...