নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   নাগরিক খবর   ব্যাক্তিগত উদ্যোগে কাউন্সিলর বিভা হাসানের এক হাজার কম্বল পেয়ে শীতার্ত মানুষ খুশি
ব্যাক্তিগত উদ্যোগে কাউন্সিলর বিভা হাসানের এক হাজার কম্বল পেয়ে শীতার্ত মানুষ খুশি
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর  প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ১৬ ১৭ ১৮নং ওয়ার্ডে শীতার্ত ১০০০ হাজার মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেছেন নারী কাউন্সিলর বিভা হাসান।  ১৬ জানুয়ারি সোমবার সকালে ১নং বাবুরাইল মাঠে কম্বল বিতরন করা হয়। এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ ১৭ ১৮নং ওয়ার্ডের প্রায় ১০০০ হাজার শীতার্ত পরিবার কম্বল নিতে আসেন। সুশৃংখলভাবে পরিচালনা করা হয় কম্বল বিতরন অনুষ্ঠান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ঠ গন্যমান্য ব্যাক্তিবর্গদের মধ্যে ওয়াজ উদ্দিন বাবুল, সালেহ মোঃ মুসা,  আফসার উদ্দিন আফসু, আহাম্মদ আলী, মোঃ শাজাহান, রফিক উদ্দিন, অলি আহাম্মেদ, মনির হোসেন, নুরুল হক চৌধুরী দিপু, মুজাজিদ, শামীম, কামাল, বাবুল ভুইয়া, হাজী পলাশ, রাশেদ উল্লাহ রিমন সহ আরো অনেকে। কম্বল বিতরন অনুষ্ঠানে
সার্বিক তত্বাবধানে ছিলেন ওয়ার্ড সচিব মাসুদ রানা লাল।
কম্বল পেয়ে খাশি শীতার্ত মানুষ। তাদের অনেকেই বলেছেন, বিভা হাসান তার ওয়ার্ডবাসির দুঃসময়ে সবসময় পাশে থাকেন। করোনার সময় বিভা হাসান ব্যাক্তিগত উদ্যোগে খাবার নিয়ে অসহায় মানুষের সামনে দাঁড়িয়েছেন। তিনি আমাদের খোঁজখবর রাখেন এতে আমরা খুশি। আমরা বিভা হাসানকে নির্বাচিত করে ভুল করিনি। আবারো তাকে নির্বাচিত করবো। এমন ভাল মানুষদেরকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাতিত করা প্রয়োজন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...