নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিনোদন   অভিনেতা সুদীপ মুখার্জি দম্পতি খুব ভালো সময় পার করছেন
অভিনেতা সুদীপ মুখার্জি দম্পতি খুব ভালো সময় পার করছেন
  বিনোদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা সুদীপ মুখার্জি। ৪৪ বছর বয়সী এই অভিনেতা হাঁটুর বয়সী নায়িকা পৃথা চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধেছেন। এ নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু ব্যক্তিগত জীবনে এই দম্পতি খুব ভালো সময় পার করছেন। এ খবর বহুবার জানিয়েছেন তারা।কয়েক দিন আগে সুদীপ মুখার্জির জন্মদিন ছিল। এদিন স্বামীকে চুমু খাওয়ার একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয় মানুষকে শুভেচ্ছা জানান পৃথা। তাতে দেখা যায়, কোনো একটি রেস্তোরাঁ বা কনভেনশন হলে দুজন দুজনকে চুমু খাচ্ছেন। নেটিজেনদের অনেকে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু একাংশের ট্রলের মুখে পড়েন পৃথা। এ নিয়ে এখনো আলোচনা বন্ধ হয়নি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সুদীপ মুখার্জি।নেটিজেনদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে সুদীপ বলেন, ‘একটি পাবলিক ফোরামে অকথ্য কুকথা বলে কিছু মানুষ দাবি করছেন, আমরা নাকি নোংরামি করছি! আমার প্রশ্ন তাদের এই ব্যবহার আদতে কতটা সভ্য? এটা কৃতদাস মানসিকতার প্রতিফলন। অন্যের ক্ষতি করে, তাকে কুকথা শুনিয়ে শান্তি পাওয়া দাস মনোভাবের প্রতিফলন। পৃথা আমাকে জড়িয়ে ধরে চুমু খেলে— যারা অপসংস্কৃতি বলছেন তাদের কি মনে হয় ভালোবাসাটা অপসংস্কৃতি? আর যে ব্যক্তি কুকথা বলে চলেছেন সেগুলো সংস্কৃতি!’বেশ কিছু উদাহরণ টেনে সুদীপ বলেন—‘রাস্তাঘাটেও নীতিপুলিশ সক্রিয়। অনেক সময় রাস্তায় যুগলদের হেনস্তা করা হয়। এমন আচরণ করা হয় যেন, তারা কোনো অন্যায় করেছেন। অথচ যারা চুরি-ডাকাতি করে ফাটিয়ে দিচ্ছে, তাদের মাথায় করে রাখা হয়। আমার মনে হয়, মানুষের মধ্যে শিক্ষা জাগাটা প্রয়োজন। দেশের ইতিহাস ফিরে দেখুন।’সুদীপ মুখার্জি ও পৃথার বয়সের পার্থক্য ২৪ বছরের। তাই অসম এই বিয়ে নিয়ে নানাজন নানা মন্তব্য করেছিলেন। অনেকে প্রশ্ন তুলেছিলেন—সুদীপের টাকা দেখে বিয়ে করেছেন পৃথা। এ বিষয়ে পৃথা বলেছিলেন—‘কোনো অল্প বয়সী পুরুষের মধ্যে মনের মানুষকে খুঁজে পাইনি। আর সুদীপের টাকা থাকলেও, আমি টাকার জন্য ওকে বিয়ে করিনি।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...