নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপির পদযাত্রায় পুলিশ বিএনপি সংঘর্ষ রবার বুলেট টিয়ার সেল নিক্ষেপ,  আহত ১৫
বিএনপির পদযাত্রায় পুলিশ বিএনপি সংঘর্ষ রবার বুলেট টিয়ার সেল নিক্ষেপ,  আহত ১৫
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশের সাথে সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় রবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই সংঘর্ষে পুলিশ সহ অন্তত পনেরজন আহত হয়েছেন। তাদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাঁচরুখি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বিএনিপির দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে আড়াইহাজার উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা দুপুর একটার দিকে পাঁচরুখি এলাকায় পদযাত্রা শুরু করেন। এ সময় পুলিশ তাদের বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে দুইপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রবার ও টয়ার সেল ছুঁড়ে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় আধ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সংঘর্ষে পুলিশ সহ অন্তত পনেরজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...