নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অর্থনীতি   বাকবিতন্ডতা নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা,ভাংচুর, সড়ক অবরোধ | আটক ২
বাকবিতন্ডতা নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা,ভাংচুর, সড়ক অবরোধ | আটক ২
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটিরপ্তানীমুখী পোষাক কারখানায় ধর্মীয় ইস্যুতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময়ে শ্রমিকেরা কারখানা ছেড়ে সড়কে নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশ এসে পরিস্থিতিনিয়ন্ত্রনে আনলেও প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লার ভোলাইল এলাকায় এনআর গার্মেন্টে এঘটনা ঘটে। পুলিশ এঘটনায় তর্কেজড়ানো দুই শ্রমিককে আটক করেছে।একাধিক শ্রমিক জানান, এনআর গার্মেন্টসের সুইং বিভাগের দুই শ্রমিক দুষ্টুমি করতে গিয়ে ধর্মীয় অনুভতিতে আঘাত দিয়ে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে উচ্চস্বরে বাগবিতন্ডা হলে আশপাশের শ্রমিকরা বিষয়টি জানতে পেরে তারাও উত্তেজিত হয়ে উঠে। বিকেল ৫টায় এঘটনা কারখানার বাইরে এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকসহ শতশত লোকজন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। রাত ৮টায় বিক্ষোভকারীরা গামের্ন্টে ইট পাটকেল ছুড়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে রাত ৯টায় অতিরিক্ত পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং তর্কে জড়ানো দুই শ্রমিককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...