নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   সংস্কৃতি   ৪৫ বিশিষ্ট শিল্পীর আকা ছবি নিয়ে ‘ত্বকী’ প্রদর্শনী | ৫-১১ মার্চ ঢাকা ১৭-২৩ মার্চ নারায়ণগঞ্জে
৪৫ বিশিষ্ট শিল্পীর আকা ছবি নিয়ে ‘ত্বকী’ প্রদর্শনী | ৫-১১ মার্চ ঢাকা ১৭-২৩ মার্চ নারায়ণগঞ্জে
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১০ বছর উপলক্ষে ‘চিত্রপটে ত্বকী’ শিরোনামে ত্বকীকে নিয়ে দেশের ৪৫ বিশিষ্ট শিল্পীর আঁকা চিত্রকর্মের প্রদর্শনী ঢাকা ও নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হবে। আগামী ৫ থেকে ১১ মার্চ ঢাকায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা লবিতে এবং ১৭ থেকে ২৩ মার্চ নারায়ণগঞ্জে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের গ্যালারীতে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ঢাকায় ৫ মার্চ রোববার বিকেল সাড়ে চারটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। অতিথি থাকবেন শিল্পী আবদুস শাকুর ও শিল্পী বীরেন সোম। ১৭ মার্চ শুক্রবার বিকেল চারটায় প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত থাকবেন অধ্যাপক মনজুরুল ইসলাম, শিল্পী শিশির ভট্টাচার্য সহ দেশের বরেণ্য শিল্পীবৃন্দ। যাদের চিত্রকর্ম প্রদর্শিত হবে তারা হলেন, হাশেম খান, রফিকুন নবী, আবদুল মান্নান, আবদুস শাকুর, ফরিদা জামান, বীরেন সোম, রণজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, তরুণ ঘোষ, সৈয়দ হাসান মাহমুদ, শিশির ভট্টাচার্য, নিসার হোসেন, জাহান আফরোজ, মনিরুজ্জামান, আতিয়া ইসলাম য়্যানি, রফিউর রাব্বি, এম. আর দিদার, জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার, মাসুক হেলাল, সমীরণ চৌধুরী, আহমেদ নাজির, সাহিদা আকতার, সনজীব দাস অপু, কিরীটী রঞ্জন বিশ্বাস, মোঃ জহিরউদ্দিন, ফজলুর রহমান ভুটান, রুবিনা নার্গিস, সামছুল আলম আজাদ, রাশেদুল হুদা, রেজাউল হক লিটন, শহিদ আহমেদ মিঠু, আনিসুজ্জামান, দুলাল চন্দ্র গাইন, সুশান্ত অধিকারী, গুপু ত্রিবেদী, আজমীর হোসেন, অনুকূল চন্দ্র মজুমদার, অমল আকাশ, নাসির আহমেদ, সুমন ওয়াহিদ, মামুন হুসাইন, আরিফুর রহমান তপু, শাহনুর মামুন ও জিয়াউর রহমান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...