নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   ব্যাচ-২০০০  ক্রিকেট কার্নিভালে সেমিফাইনাল নিশ্চিত করলো চার দল
ব্যাচ-২০০০  ক্রিকেট কার্নিভালে সেমিফাইনাল নিশ্চিত করলো চার দল
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের ক্রিকেট কার্নিভালে সেমিফাইনালে যারা এসএসসি ব্যাচ-২০০০ নারায়ণগঞ্জের ক্রিকেট কার্নিভাল সিজন-৩ এর সেমিফাইনাল নিশ্চিত করেছে চারটি দল। দলগুলো হলো ইলেভেন চ্যালেঞ্জার্স, ড্যান্ডি গ্ল্যাডিয়েটরস, নারায়ণগঞ্জ অগ্রযাত্রা এবং নারায়ণগঞ্জ সুপার স্টারস। এদের মধ্যে ইলেভেন চ্যালেঞ্জর্স এবং নারায়ণগঞ্জ সুপারস্টারস গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অপরদিকে ড্যান্ডি গ্ল্যাডিয়েটরস এবং নারায়ণগঞ্জ অগ্রযাত্রা গ্রæপ রানার আপ হয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছে।এর আগে শুক্রবার (৩মার্চ) নারায়ণগঞ্জের খানপুর এলাকার বরফ কল মাঠে ফ্যালকন ফাইটারস এবং ড্যান্ডি গ্ল্যাডিয়েটরসের ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন হয়। ম্যাচে ড্যান্ডি গ্ল্যাডিয়েটরস ফ্যালকন ফাইটারসকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইলেভেন চ্যালেঞ্জার্স এবং ইপিক ওয়ারিয়রস। ইপিক ওয়ারিয়রসকে পরাজিত করে ইলেভেন চ্যালেঞ্জার্স। এর পর ফ্যালকন ফাইটারস নারায়ণগঞ্জ সুপারস্টারসের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলে গ্রæপ-এ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে নাঃগঞ্জ সুপারস্টারস। দিনের চতুর্থ ম্যাচে নাঃগঞ্জ অগ্রযাত্রার কাছে হেরে ইপিক ওয়ারিয়রস টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। নাঃগঞ্জ সুপারস্টারস এবং ড্যান্ডি গ্ল্যাডিয়েটরস আগেই সেমিফাইনাল নিশ্চিত করায় দিনের পঞ্চমটি তাদের মধ্যে ছিলো একটি নিয়ম রক্ষ্যার ম্যাচ। সময় সল্পতার কারণে ১০ ওভারের ম্যাচটি ৬ ওভারে খেলা হয়। ম্যাচে নাঃগঞ্জ সুপারস্টারস ড্যান্ডি গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এর পর দিনের সব শেষ ম্যাচটিও সময় সল্পতার কারণে ওভার কমিয়ে ৬ ওভারে খেলা হয়। ইলেভেন চ্যালেঞ্জার্স এবং নারায়ণগঞ্জ অগ্রযাত্রা আগেই সেমি ফাইনাল নিশ্চিত করায় এই ম্যাচটিও ছিলো নিয়ম রক্ষ্যার। ম্যাচটিতে দূর্দান্ত পারফর্ম করে ইলেভেন চ্যালেঞ্জার্স নাঃগঞ্জ অগ্রযাত্রাকে পরাজিত করে গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এসময় দলগুলো এ্যাম্বাসেডর হিসেবে উপস্থি ছিলো ব্যাচ-২০০০ এর বন্ধু নুপুর কিবরিয়া, সায়মা হক সাদলি, আফরোজা ইসলাম, মিশু জামাল, উর্মি এবং রুমকি সাহা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...