নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   ধর্ম   মাওলা আলীর ওফাত দিবস উপলক্ষে চুনকা কুটিরের ইফতার মাহফিল দোয়া
মাওলা আলীর ওফাত দিবস উপলক্ষে চুনকা কুটিরের ইফতার মাহফিল দোয়া
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মাওলা আলী মুসকিল কুসা (রা.) ওফাত দিবস উপলক্ষে চুনকা কুটিরে ফাতেহা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর পিতা আলী আহাম্মদ চুনকা’র প্রতিষ্ঠিত ২০ রমজানে এ ইফতার মাহফিল প্রতি বছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ড . সেলিনা হায়াৎ আইভী’র তত্বাবধান এ আয়োজন করা হয় ৷

বুধবার ১২ এপ্রিল ২০ রমজান সন্ধ্যায় শহরের পশ্চিম দেওভোগ চুনকা কুঠিরে এ আয়োজনে রাজনৈতিক, সামজিক সংগঠন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তরিকতের পীর ভাই ভক্তবৃন্দ ইফতার মাহফিলে যোগদেন। এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ উপস্থিত ছিলেন , মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন , আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু , সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি , নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম , জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাদির , আদিনাথ বসু , সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম , জেলা যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী রেজা রিপন,

মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব , সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত , জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা . নিজাম আলী , আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান ভাষানী , নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর রিপন , সানিয়া সাউদ , শাওন অংকন প্রমুখ ৷ ইফতার মাহফিলের আগে মাওলা আলীর ওফাত দিবস উপলক্ষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...