নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে অভিযান ৫ ডাকাত গ্রেফতার 
বন্দরে অভিযান ৫ ডাকাত গ্রেফতার 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ মে  বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 ধৃতরা হচ্ছে থানার সোনাচড়া এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে সুমন(৩৯),একই এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে নুর আলম নুরা ওরফে রানা (৪২),একই এলাকার ফজল হকের ছেলে সিজান(২৫) ও রামনগর এলাকার মৃত আকবর মিয়ার ছেলে আনার হোসেন আনু(৪৫) ও সোনাচড়া এলাকার মৃত আমির হোসেন ভান্ডারী মিয়ার ছেলে অমিত হোসেন আকাশ(৩৫)।
সুত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার রাতে বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই বারেক হাওলাদার ও এসআই সাইফুল ইসলাম পাটোয়ারীসহ সঙ্গীয় ফোর্স বন্দরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ডাকাতি মামলায় ওয়ারেন্টভূক্ত চিহিৃত ৫ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। অভিযানে নেতৃত্বদানকারী অফিসার এসআই বারেক হাওলাদার বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন স্থানে চুরি,ডাকাতি করে আসছিল।
এদের নামে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। বিশেষ করে সোনাচড়া এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে চিহিৃত ডাকাত সুমনের নামে ৬টি ডাকাতি মামলা,আবুল হোসেন মিয়ার ছেলে চিহিৃত ডাকাত নুর আলম নুরা ওরফে রানার নামে রয়েছে ৬টি ডাকাতি মামলা,এছাড়াও ডাকাতির মামলার পলাতক আসামী সিজান,আনার হোসেন আনুর নামে রয়েছে ১টি করে ডাকাতির মামলা। এছাড়াও ডাকাতির প্রস্তুতি মামলায় সোনাচড়া এলাকার মৃত আমির হোসেন ভান্ডারী মিয়ার ছেলে অমিত হোসেন আকাশকে গ্রেফতার করা হয়। এদেরকে শুক্রবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...