নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   অর্থনীতি   জাতিসংঘ সদরদপ্তর-স্থায়ী মিশন পরিদর্শনে এনডিসি প্রতিনিধি দল
জাতিসংঘ সদরদপ্তর-স্থায়ী মিশন পরিদর্শনে এনডিসি প্রতিনিধি দল
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৮ অক্টোবর, ২০২২

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনের নেতৃত্বে ২৯ সদস্যের প্রতিনিধিদল জাতিসংঘ সদরদপ্তর ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেছেন।ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এর অংশ হিসেবে ওভারসিজ স্টাডি ট্যুর-২ এর আওতায় তারা পরিদর্শন করেন।প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাসহ নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের সামরিক বাহিনীর কর্মকর্তারা।শনিবার (৮ অক্টোবর) নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।জাতিসংঘ সদরদপ্তরে প্রতিনিধি দলকে ব্রিফ করেন জাতিসংঘের ডেপুটি মিলিটারি অ্যাডভাইজার মেজর জেনারেল মাউরিন ও ব্রায়েন। ব্রিফিং-এ তিনি মাঠ পর্যায় ও সদরদপ্তরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের নানা দিক তুলে ধরেন।ব্রিফিং শেষে এনডিসি কমান্ড্যান্ট লেফট্যানেন্ট জেনারেল আকবর হোসেন জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের মিলিটারি অ্যাডভাইজার জেনারেল বিরামে ডিওপের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রম ও বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যকার প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ থেকে যাতে আরও অধিক শান্তিরক্ষী নেওয়া হয় সে বিষয়েও অনুরোধ জানান এনডিসি কমান্ড্যান্ট।জাতিসংঘের মিলিটারি অ্যাডভাইজার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম মিনুসকাতে কর্তব্যরত অবস্থায় তিনজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানান। বাংলাদেশি শান্তিরক্ষীদের দক্ষতা ও কর্তব্যপরায়নতার প্রশংসা করেন তিনি।দুপুরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শনে আসেন এনডিসি প্রতিনিধি দল। স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিনিধিদলকে স্বাগত জানান জাতিসংঘ নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত। তিনি স্থায়ী মিশনের বিভিন্ন কার্যক্রম এবং জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণের নানা দিক বিশেষ করে শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ, রোহিঙ্গা সংকট, অভিবাসন, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন, কোভিড-১৯ পরবর্তী সময়ে বিশ্ব ব্যবস্থা ও সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি ইত্যাদি বিষয়ে বাংলাদেশের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন।এনডিসি প্রতিনিধি দলের সফর উপলক্ষে স্থায়ী মিশন আয়োজিত এ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন প্রতিনিধিদলের প্রধান এনডিসি কমাড্যান্ট লেফটেন্যান্ড জেনারেল আকবর। শান্তিরক্ষাসহ জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূতসহ স্থায়ী মিশনের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।ব্রিফিং অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ ও সফলতার নানা দিক তুলে ধরেন মিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল মো সাদেকুজ্জামান।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...