নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   পদযাত্রায় রিজভীর উপস্থিতিতে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ১৫ জন আহত
পদযাত্রায় রিজভীর উপস্থিতিতে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ১৫ জন আহত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জে বিএনপির ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরুর আগেই রুহুল কবির রিজভীর উপস্থিতিতে নেতাকর্মীদের কয়েক গ্রুপে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বিকেলে বিএনপির ১০ দফা দাবি নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়, তাই  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয় না।
তিনি আরও বলেন, নাইকো মামলা থেকে শেখ হাসিনার নাম বাদ দিয়ে খালেদা জিয়া সহ আরও কয়েক জনের বিচার করছেন। এটা প্রহসনের বিচার, শেখ হাসিনার ইচ্ছা পূরণের বিচার। তার হাতে ক্ষমতা থাকায় তিনি বিচার ব্যবস্থাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করেন। তার দ্বানবিয় শক্তির বিরুদ্ধে লড়াই করছে বিএনপি।
মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপত্বিতে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক মাকসুদুল ইসলাম রাজীবসহ স্থানীয়রা নেতাকর্মীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...