নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   সোনারগাঁয়ে ভারত বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত 
সোনারগাঁয়ে ভারত বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত 
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩
সুমন মিয়া – সোনারগাঁও প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে।
গুণীজন সম্মাননায় সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাবেক সভাপতি প্রয়াত বাবুল মোশাররফকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়।
শুক্রবার বিকেলে সোনারগাঁও যাদুঘর সংলগ্ন পানাম টুরিষ্ট পার্কে বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে বাংলাদেশ ও ভারতের কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক ড. অমিত চট্টোপাধ্যায় (ভারত), সম্পাদক ও গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ (বাংলাদেশ), সাংবাদিক ও ছড়াকার আলম হোসেন (বাংলাদেশ), ছড়াকার ও গল্পকার এইচ এস সরোয়ারদী (বাংলাদেশ), ছড়াকার গোলাম নবী পান্না (বাংলাদেশ), সাংবাদিক ও সম্পাদক হাসান মাহমুদ রিপন (বাংলাদেশ), লেখক সাংবাদিক ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন(বাংলাদেশ)  সম্পাদক গোপাল চন্দ্র দাস (ভারত), কবি মন্টু দাস (ভারত), লেখক সাংবাদিক ফজলে রাব্বি সোহেল(বাংলাদেশ)   প্রকাশক ও কবি আহমেদ মুনীর (বাংলাদেশ), সঙ্গীত শিল্পী মৌসুমী দাস (ভারত), সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, কবি শাহানাজ পারভীন শান্তা,  সাংবাদিক খায়রুল আলম খোকন,  কবি এরশাদ হুসাইন অন্য, ছড়াকার মোফাখখার সাগর, ছড়াকার মোহাম্মদ শারবিন, কবি শংকর প্রকাশ,  কবি ওয়াসকুরুনী, প্রয়াত লেখক ও সাংবাদিক বাবুল মোশাররফ এর সহধর্মিণী লেখক আসমা আখতারী প্রমুখ। অনুষ্ঠানের দু’দেশের কবি, লেখক ও সাংবাদিকদের সংবর্ধনা ও পল্লীকবি জসিম উদ্দিন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উৎসবে ড. অমিত চট্টোপাধ্যায় (ভারত)কে সভাপতি ও এইচ এস সরোয়ারদী (বাংলাদেশ)কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ভারত সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী বনানী সরকার (ভারত), চিত্র শিল্পী অহীন্দ্র দাস (ভারত), ফারজানা আহসান জয়া, ওয়ায়েসকরুনী অপু, মনির প্রবাসী, রস্তম আলী, সীমা দে (ভারত)সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। উৎসবে বাংলাদেশ ভারতের লেখক ও কবিরা স্বরচিত কবিতা পাঠ ও সংঙ্গীত পরিবেশন করেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...