নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   সংস্কৃতি   বিদ্যানিকেতন হাই স্কুলে ৮দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু
বিদ্যানিকেতন হাই স্কুলে ৮দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  শিশু কিশোরদের মাদক থেকে বিচ্ছিন্ন করতে হলে সংস্কৃতি চর্চায় তাদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন সুধীজন। তারা শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে চর্চা বাড়ানোর জন্য সংশ্লিষ্ঠ সকলকে এগিয়ে আসার আহবান জানান। গতকাল রোববার বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলে ৮দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী কাসেম জামাল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, বিদ্যানিকেতন ট্রাষ্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, সদস্য এডভোকেট নবী হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের শিফট্ ইনচার্জ সালমা আক্তার প্রমুখ।
নারায়ণগঞ্জে এইবারই প্রথমবারের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এককভাবে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের উৎসবের প্রথম দিনে মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া ছবিটি প্রদর্শিত হয়। এছাড়াও এনিমেটেড মুভি মোয়ানা, দামু, শ্যামল ছায়া, মনপুরা, থ্রি ইডিয়িটস, তারে জামিন পার, ম্যাডাম গীতা রানী মুভিগুলো প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১০টায় এবং বিকেল ৩টায় বিদ্যানিকেতনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য চলচ্চিত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
বিদ্যানিকেতনের সভাপতি কাশেম হুমায়ূন বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে খেলাধূলা ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভ‚মিকা পালন করতে পারে সেজন্য নিয়মিত সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে চর্চা অব্যাহত রাখার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...