নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামী রাব্বি গ্রেফতার
রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামী রাব্বি গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের যুবলীগ নেতা হামজালাকে কুপিয়ে জখম করার মামলায় ওয়ারেন্টভুক্ত  আসামী রাব্বিকে গোলাকান্দাইল ইউনিয়ন আমলাবো এলাকা থেকে গ্রেফতার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।
গতকাল রোববার রাত সাড়ে ৮টায় রাব্বি (২১) কে গ্রেফতার করেছে ভূলতা ফাঁড়ির এসআই শিহাব। শিহাব জানায়, রাব্বি বহু দিন যাবত আমলাবো এলাকায় বিভিন্ন অপরাধসহ মাদক ব্যবসার সাথে জড়িত, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এই রাব্বি নামের ছেলেটি ভূলতা গাউছিয়া এলাকায় অনেক বছর যাবত ভাড়া থাকছে, তার গ্রামের বাড়ি শরীয়তপুর। সে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত, তার বিরুদ্ধে মাদক ব্যবসা সহ অনেক অভিযোগ রয়েছে।
কিছুদিন আগেও সে মারামারি ও হামজালা নামের এক নেতাকে কুপিয়ে যখম করেছিলো সেই মামলার ওয়ারেন্টের আসামী এই রাব্বি। সে দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলো, পরে তাকে আমলাবো এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮ টার দিকে এসআই শিহাব ও তার সঙ্গীও ফোর্স তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...