নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
 প্রচ্ছদ   ধর্ম   মোহছেন আউলিয়ার ওরশে ঢাকা নবাববাড়ি পীরজাদাদের অংশগ্রহন
মোহছেন আউলিয়ার ওরশে ঢাকা নবাববাড়ি পীরজাদাদের অংশগ্রহন
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম শাহ মোহছেন আউলিয়া (রহ.)’র বার্ষিক ওরশ মোবারক সম্পূন্ন হয়েছে। শাহ মোহছেন আউলিয়া (রহ.)’র বার্ষিক ওরশ মোবারকে ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদারা ফুল চাঁদর, কুল ফাতেহা পাঠ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে বিশেষ দোয়া কামনা করেছেন।

প্রতি বছর আষাঢ় মাসের ছয় তারিখ, মঙ্গলবার ২০ জুন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যাথাযথ মর্যাদায় শাহ মোহছেন আউলিয়া (রহ.)’র ওরশ অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত অনুরক্তদের আগমন ঘটে।

ওরশ মোবারকে ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদারা ওরশ মোবারক অনুষ্ঠানে নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই উপস্থিথ ছিলেন। এসময় পীরজাদাদের পরিবার, মুরিদান আশেকান ও ভক্তবৃন্দরা উপস্থিথ হয়ে ওরশ মোবারকের কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

জানা যায়, ১৩ শতকের দিকে ইয়েমেন থেকে পাথরে ভেসে সাগর পথে শাহ মোহছেন আউলিয়া (রহ.) চট্টগ্রামের আনোয়ারায় আসেন। এখানে অবস্থান করে তিনি দ্বীন প্রচারে মনোযোগী হন। দীর্ঘদিন তিনি ধর্মপ্রচারে সময় ব্যয় করেন। তার মৃত্যুর পর তার উত্তরসূরীরা দীর্ঘদিন নির্দেশনামতে দ্বীনের প্রচারকাজ চালিয়ে যান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...