নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   দশম শ্রেণীর ছাত্রীকে হাত ও মুখ বেধে ধর্ষন
দশম শ্রেণীর ছাত্রীকে হাত ও মুখ বেধে ধর্ষন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে হাত ও মুখ বেধে জোরপূর্বক ধর্ষন দায়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষিতার মা সাফিয়া বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক ৯-৩০ ঘটিকায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর এলাকায়।

মামলা সূত্রে জানা যায় ওই ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন কুপ্রস্তাব দিত মধ্যারচর গ্ৰামের রাজ্জাক ওরফে রেজেকের বখাটে ছেলে শাকিল (১৯)। তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বুধবার রাতে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাহিরে গেলে শাকিল তার ২-৩ জন বন্ধুর সহায়তায় ওই ছাত্রীকে মুখ চেপে ধরে ছাত্রীর বাড়ির পশ্চিম দিকে ফাঁকা ঘর বিটায় নিয়ে গিয়ে মুখ ও হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।

ওই ছাত্রীকে দীর্ঘক্ষণ ঘরের ভিতর না দেখে বাড়ির লোকজন বাহিরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পশ্চিম দিকে ফাঁকা ঘর বিটায় তাকে অজ্ঞান ও অর্ধ উলঙ্গ অবস্থায় দেখতে পান। ওখান থেকে তাকে উদ্ধার করে ঘরে এনে সেবা-যত্ন করার পর তার জ্ঞান ফিরে। তার অবস্থা খারাপ দেখে পরের দিন বুধবার রাতে স্বজনরা তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

হাসপাতালে তার অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান এ ব্যাপারে একটি ধর্ষন মামলা রুজু করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে তাদের গ্ৰেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...