নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   মন্দিরের জমি আত্মসাতের ঘটনায় সবুজ সরকার গ্রেফতার
মন্দিরের জমি আত্মসাতের ঘটনায় সবুজ সরকার গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া উত্তরপাড়া সর্বজননী কালী মন্দিরের জমি আত্মসাৎকারী সবুজ সরকারকে (৪০) গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল ২ জুলাই রবিবার উপজেলার বাগবের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ সরকার উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকার পরেশ চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ জানায়, কেয়ারিয়া উত্তর পাড়া সর্বজননী কালি মন্দিরের কেয়ারিয়া মৌজায় ২০৮ আরএস দাগে ৩৬ শতাংশ জমি থেকে ২৬ শতাংশ জমি সবুজ সরকার ও অচিন্ত কুমার সরকার টিটুর সহযোগিতায় জালজালিয়াতি ও ভুয়া কাগজপত্র সৃজন করে তাদের নামে নামজারি করে নেয়। নামজারী মোকদ্দমা নং ১৭৫২২/৯-১০, ৫২৫/১২-১৩, ১১১৮৩/২০-২১।
এ ঘটনায় কেয়ারিয়া উত্তরপাড়া সর্বজননী কালী মন্দিরের জমি আত্মসাৎকারীদের বিরুদ্ধে মন্দিরের সাধারণ সম্পাদক অপু সরকার বাদী হয়ে কেয়ারিয়া এলাকার মৃত রাধাবল্লব সরকারের ছেলে পরেশ চন্দ্র সরকার (৫৫),

দীনেশ চন্দ্র সরকার (৫৭), মৃত পান্ডব সরকারের ছেলে মৃনাল কুমার সরকার, অচিন্ত কুমার সরকার (টিটু) ও পরেশ চন্দ্র সরকারের ছেলে সবুজ সরকারের (৪০), নামে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। উল্লেখ, আসামী সবুজ সরকারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। কেয়ারিয়া উত্তর পাড়া সর্বজননী কালি মন্দিরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় তাকে গত ১৯ মে গ্রেফতার করা হয়েছে।

জামিনে বের হয়ে আবারও সে মন্দিরের জমি আত্মসাৎ করার পায়তারা করছে এবং মন্দিরের কমিটির সদস্যদেরকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, মন্দিরে জমি আত্মসাৎকারী ঘটনায় সবুজ সরকার নামে এক আসামীকে গ্রেফতার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...